1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এন এইচ টি স্পোর্টসের ক্রিকেট অনুশীলন উদ্বোধন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ২৮১০ কোটি ব্যয়ের পর ঢাকা-গাজীপুর বিআরটিকে ৬ লেন সড়কে রূপান্তরের পরিকল্পনা ‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’ জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল করল সরকার চিরকুট’ সিনেমায় প্লেব্যাক করলেন মেহেদী সরকার ও রাকিবা ঐশী সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী

করোনা চিকিৎসায় আরেকটি ওষুধের অনুমোদন দিল ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৫২ Time View

ভারতে করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লাখ অতিক্রম করেছে। টিকা উৎসব করে টিকাকরণে গতি আনলেও থামছে না সংক্রমণের ঊর্ধ্বগতি। এবার জরুরি ভিত্তিতে করোনার চিকিৎসায় ভারতীয় কোম্পানি জাইডাস ক্যাডিলির ভিরাফিন ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ জানায়, পূর্ণবয়স্ক করোনা রোগী যাদের অবস্থা স্থিতিশীল, তাদের চিকিৎসায় এ ওষুধ ব্যবহার করা যাবে।

ভারতীয় কোম্পানির দাবি, তাদের তৈরি ‘ভিরাফিন’ আসলে অ্যান্টিভাইরাল ড্রাগ এবং করোনা আক্রান্তদের মৃদু উপসর্গ থাকলে এ ওষুধে একদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠা সম্ভব। অনেক বছর ধরেই হেপাটাইটিস বি ও সি আক্রান্ত রোগীর ক্ষেত্রে ভালো কাজ করেছে এ ওষুধ। একাধিক ডোজে রোগীর স্বাস্থ্যও সুরক্ষিত হয়েছে।

পরীক্ষায় দেখা গেছে, রোগীর শ্বাসকষ্ট কমেছে এবং অক্সিজেন সাপোর্টের প্রয়োজন পড়েনি। করোনা রোগীদের শ্বাসকষ্টজনিত সমস্যা করোনা চিকিৎসায় বড় উদ্বেগের কারণ।

গত ৫ এপ্রিল জাইডাস ক্যাডিলির পক্ষ থেকে ভিরাফিন ওষুধ ব্যবহারের অনুমোদন চেয়ে ভারতের কেন্দ্র সরকারের আবেদন করা হয়েছিল।

জাইডাস ক্যাডিলি জানায়, ভারতে ২০-২৫টি কেন্দ্রে ভিরাফিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। ভিরাফিন ব্যবহারে অক্সিজেনের ওপর নির্ভরতা অনেকটাই কমবে। শ্বাস-প্রশ্বাসের ওঠানামাকে নিয়ন্ত্রণে সক্ষম এ ওষুধ।

এর আগে ভারতীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই হাইড্রক্সিক্লোরোকুইন, রেমডেসিভিরের মতো কয়েকটি ওষুধকে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ