1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

অনুপ্রবেশকারীরাই আপনার ভোটব্যাংক, মমতাকে অমিত শাহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৭ Time View

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, ‘অনুপ্রবেশকারীরাই আপনার ভোট ব্যাংক। এই অনুপ্রবেশকারীরা বহিরাগত। আপনি তার ওপর নির্ভর করেই বাংলায় শাসন করতে চাইছেন।’

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাজ্যটির হরিরামপুরে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন অমিত। সভায় তিনি দলের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। দক্ষিণ দিনাজপুরের ৬টি বিধানসভা আসনের নির্বাচনকে সামনে রেখে সভাটি অনুষ্ঠিত হয়। করোনার কারণে সভায় মাত্র ৫০০ জনকে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়।

সেখানে তিনি বলেন, ‘দিদির কাজের খতিয়ান বলে কিছু নেই। ওনার ভাষণ শুনুন। ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি শুধু প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) ও আমাকে গালিগালাজ করেন। বলেন বহিরাগত, বহিরাগত আর বহিরাগত।’

অমিত বলেন, ‘আমি এদেশে জন্মেছি ও বড় হয়েছি। আমার মৃত্যু যেন এই পবিত্রভূমিতে হয় এবং আমি এখানেই চিতায় ভস্ম হতে চাই। আমি বহিরাগত নই।’

মমতার উদ্দেশে তিনি বলেন, ‘আপনার ভোট ব্যাংকের পুরোটাই অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারীরা বহিরাগত। আপনি তার ওপর নির্ভর করেই বাংলায় শাসন করতে চাইছেন। অনুপ্রবেশকারীদের তৃণমূল আটকাতে পারবে না, কমিউনিস্ট-কংগ্রেসও পারবে না। কারণ, এই অনুপ্রবেশকারীরা তিনটি দলের ভোট ব্যাংক।’

এরপরই অমিত বলেন, ‘২ মে বিজেপি সরকার বানান। আমরা এমন একটি সরকার গড়ব যেখানে ব্যক্তি বা মানুষ তো দূরের কথা, পতঙ্গও সীমান্তে পা ফেলতে পারবে না। বিজেপির সংকল্প বাংলায় অনুপ্রবেশকারীদের আটকানো, যা সুনিশ্চিত।’

এছাড়া, বিতর্কিত নাগরিকত্ব আইনের বিষয়ে বিজেপি সরকারের অবস্থান অটল বলে জানান অমিত শাহ। তিনি মনে করেন, মতুয়া, নমশূদ্রদের নাগরিকত্ব পাওয়া উচিত। মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বিজেপি সভাপতি বলেন, ‘মমতা দিদি আপনার সময় সমাপ্ত। বিজেপি সরকার আসবে। আমি কথা দিয়ে যাচ্ছি, ওই সম্প্রদায়দের নাগরিকত্বের পাশাপাশি তাদের যথাযথ সম্মান দেব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ