1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

শাকিব খানের সঙ্গে শুটিং শেষে দেশে ফিরেই অসুস্থ দর্শনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৭১ Time View

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‌‘অন্তরাত্মা’ ছবির শুটিংয়ের জন্য মার্চ মাসের প্রায় পুরোটা সময় বাংলাদেশ ছিলেন টলিউড অভিনেত্রী দর্শনা বণিক।

শুটিং এর কাজ শেষ করে চলতি মাসের শুরুতে কলকাতা হয়ে মুম্বাই ও হায়দরাবাদে যাওয়ার কথা ছিল এই নায়িকার। কারণ, বাংলাদেশি ছবির পর বলিউড ও দক্ষিণ ভারতীয় দুটি সিনেমাতে অভিনয়ের কথা ছিল তার। কিন্তু কলকাতা ফিরেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে দর্শনা বলেন, ‘গত মাসে শাকিব খানের সঙ্গে ‘অন্তরাত্মা’ ছবির শুটিং করেছি। দারুণ অভিজ্ঞতা ছিল সেটা। এরপর কলকাতা ফিরেই শরীরটা খারাপ করল। তাই বাসাতেই বিশ্রাম নিচ্ছি। এছাড়া কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় আপাতত আর শুটিং করছি না।’

‘অন্তরাত্মা’র জন্য ১০ মার্চ ঢাকায় আসেন ভারতের কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। ১১ মার্চ থেকে পাবনায় ছবিটির শুটিং হয়। এর কাজ চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলেছে। এতে শাকিবের নায়িকা হিসেবে তাকে পাওয়া যাবে। সোহানী হোসেনের গল্পে এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ