1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এন এইচ টি স্পোর্টসের ক্রিকেট অনুশীলন উদ্বোধন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ২৮১০ কোটি ব্যয়ের পর ঢাকা-গাজীপুর বিআরটিকে ৬ লেন সড়কে রূপান্তরের পরিকল্পনা ‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’ জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল করল সরকার চিরকুট’ সিনেমায় প্লেব্যাক করলেন মেহেদী সরকার ও রাকিবা ঐশী সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী

ভারতে নতুন রেকর্ড : শনাক্ত প্রায় ৩ লাখ, মৃত্যু ২০২৩

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৫১ Time View

করোনার দ্বিতীয় ঢেউয়ে দিশাহারা পুরো ভারত। দেশটিতে প্রতিদিনই করোনা শনাক্ত ও ভাইরাসটিতে মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৪১ জন। একই সময়ে মারা গেছে ২০২৩ জন।

বুধবার (২১ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, দেশটিতে টানা সপ্তম দিনের মতো করোনা সংক্রমিত রোগী শনাক্ত ২ লাখের ওপরে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৬ লাখের বেশি মানুষ, যা সারাবিশ্বে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ।

ভারতে করোনা আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্রের। গত একদিনে রাজ্যটিতে নতুন ৬২ হাজার ৯৭ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৫১৯ জন।

এতে রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লাখ ছয় হাজারে এবং মোট মারা গেছেন ৬১ হাজার ৩৪৩ জন।

মোট আক্রান্ত বিবেচনায় মহারাষ্ট্রের পরেই রয়েছে যথাক্রমে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশ।

এদিকে সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ১ মে থেকে ভারতের ১৮ বছর বয়সী থেকে তদূর্ধ্ব সবাই টিকা নিতে পারবেন বলে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।

ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে মোট উৎপাদনের ৫০ শতাংশ পূর্বনির্ধারিত মূল্যে কেন্দ্রীয় সরকারকে এবং বাকি অংশ রাজ্য সরকার ও বাজারে বিক্রির জন্য দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ