1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এন এইচ টি স্পোর্টসের ক্রিকেট অনুশীলন উদ্বোধন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ২৮১০ কোটি ব্যয়ের পর ঢাকা-গাজীপুর বিআরটিকে ৬ লেন সড়কে রূপান্তরের পরিকল্পনা ‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’ জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল করল সরকার চিরকুট’ সিনেমায় প্লেব্যাক করলেন মেহেদী সরকার ও রাকিবা ঐশী সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী

করোনাকালেও অবাধ ভ্রমণ চালু রাখবে অস্ট্রেলিয়া, আশা নিউজিল্যান্ডের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৪৯ Time View

অস্ট্রেলিয়া থেকে স্বাধীনভাবে দেশে ফিরতে শুরু করেছে নিউজিল্যান্ডের বাসিন্দারা। গত ১২ এপ্রিল দুই দেশের মধ্যে ভ্রমণ উন্মুক্ত হয়, যেটাকে ‘ট্রাভেল বাবল’ বলা হচ্ছে।

এদিকে সোমবার (১৯ এপ্রিল) অকল্যান্ড বিমানবন্দরের এক কর্মীর করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। এতে অস্ট্রেলিয়া আবার কোয়ারেন্টাইন-ফ্রি বা অবাধ ভ্রমণের আদেশ স্থগিত করে দেয় কি-না তা নিয়ে সংশয়ে নিউজিল্যান্ড।

তারপরও নিউজিল্যান্ডের আশা, দুই দেশের মধ্যে চালু হওয়া ‘ট্রাভেল বাবল’ অব্যাহত থাকবে। অর্থাৎ, করোনা মহামারির মধ্যেও অস্ট্রেলিয়া কোয়ারেন্টাইন-ফ্রি ভ্রমণের আদেশ স্থগিত করবে না।

করোনাভাইরাস মহামারি শুরু হলে ২০২০ সালের মার্চে সীমান্ত বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে দুই দেশ। গত অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বেশিরভাগ ভ্রমণকারী কোয়ারেন্টাইন ছাড়াই অস্ট্রেলিয়ার বেশিরভাগ রাজ্যে প্রবেশ করতে পারছিলেন। সীমান্ত বন্ধের এক বছরেরও বেশি সময় পর ‘ট্রাভেল বাবল’ চালু করলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, ‘আমরা উভয় পক্ষই সীমান্ত খুলে দিয়েছি। আমরা জানতাম, অবশ্যই দুই দেশের সীমান্ত সংযুক্ত থাকবে। আমরা একসঙ্গে একটা যাত্রার অংশ হতে চলেছি। আমি মনে করি, অস্ট্রেলিয়া এটা গ্রহণ করবে।’

জেসিন্ডা বলেন, নিউজিল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ তাদের অস্ট্রেলিয়ান সহযোগীদের সঙ্গে যোগাযোগ করছিল। ‘ট্রাভেল বাবল’ স্থগিত করা হবে— এমন কোনো ইঙ্গিত তাদের পক্ষ থেকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, করোনা পজিটিভ আসা অকল্যান্ড বিমানবন্দরের ওই কর্মী টিকার সম্পূর্ণ ডোজ নিয়েছিলেন। বিভিন্ন দেশ থেকে আসা বিমান পরিষ্কার করতেন তিনি। গত ১২ এপ্রিলের পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। কিন্তু সোমবার (১৯ এপ্রিল) রুটিন পরীক্ষার অংশ হিসেবে নমুনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ