1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ইউরেনিয়াম সমৃদ্ধ করে পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে ইরান : বাইডেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৬৩ Time View

ইরান ৬০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরমাণু চুক্তিকে লঙ্ঘন করেছে। তিনি শনিবার ওয়াশিংটনে জাপানি প্রধানমন্ত্রী ইউশিহিদা সুগার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান।

যুক্তরাষ্ট্র প্রায় তিন বছর ধরে পরমাণু সমঝোতা লঙ্ঘন করে গেলেও সে বিষয়টি চেপে গিয়ে বাইডেন বলেন, ইরান শতকরা ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে ২০১৫ সালে স্বাক্ষরিক পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমরা এ বিষয়টিকে সমর্থন করি না। ৬০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কারো লাভ হবে বলে মনে হয় না। তবে ইরান যে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে তাতে আমরা খুশি।

বাইডেন দাবি করেন, ইরান ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করায় ভিয়েনা বৈঠকের ক্ষতি হচ্ছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত মূল্যায়ন করার সময় এখনো আসেনি বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি গত শুক্রবার বলেন, ইরান ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে ‘উসকানিমূলক’ পদক্ষেপ নিয়েছে তাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে আমেরিকা।

তিনি বলেন, ইরান যে পদক্ষেপ নিয়েছে তাতে আলোচনার ব্যাপারে দেশটির সদিচ্ছার ঘাটতি ধরা পড়েছে। তিনি ভিয়েনা আলোচনায় অংশগ্রহণকারী ইউরোপীয় দেশগুলোকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

গত রোববার সকালে ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় সাইবার প্রযুক্তি ব্যবহার করে নাশকতামূলক হামলা চালানো হয়েছে। পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করেছে, এর ফলে এই স্থাপনার কয়েক হাজার সেন্ট্রিফিউজের ক্ষতি হয়েছে। তা সত্ত্বেও শুক্রবার থেকে ইরান ওই নাতাঞ্জ স্থাপনায়ই শতকরা ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। এতদিন পর্যন্ত সর্বোচ্চ ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ