1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে ১০ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী

কবরী আমাদের প্রথম যুগের বড় তারকা : জয়া আহসান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪৬ Time View

ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে সারাহ বেগম কবরী। মিষ্টি হাসি আর অভিনয়ের নৈপুণ্য দিয়ে তিনি মাতিয়ে রেখেছিলেন দর্শক৷ শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তিনি৷

তার মৃত্যু শোকের বিষাদ ঢেলে দিয়েছে সংস্কৃতি অঙ্গনে।

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কবরী৷ তাই তার দাফনকাজে থাকছে স্বাস্থ্যবিধির কড়াকড়ি৷ এ অভিনেত্রীকে আজ জলবাদ জোহর বনানী কবরস্থানে সমাহিত করা হবে।

এদিকে কবরীকে হারিয়ে শোকে ভাসছেন তার ভক্ত, সহকর্মীরা। তার স্মৃতিচারণ করে, আত্মার মাগফেরাত কামনা করে অনেকেই লিখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জয়া তার ফেসবুকে লেখেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র যে খুব প্রশস্ত একটা রাজপথে উঠে গেছে, তা তো নয়। তবু আমরা যারা এর বন্ধুর পথ ধরে হাঁটছি, সেটি যাঁদের কষ্টে তৈরি হয়েছে কবরী তাঁদের একজন। কোত্থেকে এসে সারা দেশের চিত্ত জয় করেছিলেন নিমেষে।

পাকিস্তান আমলের উর্দু ছবির রাজত্বে তিনি আর রাজ্জাক বাংলা ছবিকে কী জনপ্রিয়ই না করে তুলেছিলেন। তাঁর চরিত্রের মধ্যে বাঙালি মেয়ের সজল প্রতিচ্ছবি পেয়েছিলেন দর্শকেরা।

কবরী আমাদের প্রথম যুগের বড় তারকা। আকাশে জ্বলজ্বল করবেন সব সময়।’

এছাড়াও কবরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে লিখেছেন দেশের নানা অঙ্গনের তারকারা৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ