1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ

ভারতে একদিনে ১৩৪১ জনের মৃত্যু, আক্রান্ত ২ লাখ ৩৪ হাজার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪১ Time View

গত তিন দিন ধরে ভারতে দৈনিক করোনা সংক্রমণ ২ লাখ ছাড়িয়ে যাচ্ছে এবং প্রতিদিনই তা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জন যা আগের দিনের তুলনায় প্রায় ১৭ হাজার বেশি।

দেশটিতে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুও লাফিয়ে বাড়ছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪১ জনের। একদিনে মৃত্যুর হিসেবে এটি করোনা মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ। এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর দেশটিতে ১ হাজার ২৯০ জনের মৃত্যু হয়।

ভারতে করোনা এখন পর্যন্ত প্রাণ কেড়েছে ১ লাখ ৭৫ হাজার ৬৪৯ জনের।

মার্চের মাঝামাঝি সময়েও দেশটিতে দৈনিক মৃত্যু ছিল ১০০-২০০ জনের মধ্যে। এপ্রিলের প্রথম দুদিনও তা ছিল ৫০০ জনের কম। আজ (শনিবার) সে সংখ্যা ১৩০০ ছাড়িয়ে গেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ