1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

আমরা খেলাধুলা করি: রাশমিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৭০ Time View

ভারতের ‘জাতীয় ক্রাশ’ হিসেবে খ্যাতি পেয়েছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। বেশ কয়েকটি সফল সিনেমায় অভিনয় করে অসামান্য জনপ্রিয়তা লাভ করেছেন এই সুদর্শনা নায়িকা। এবার তার অভিষেক হচ্ছে বলিউডে।

রাশমিকা কাজ করছেন ‘মিশন মজনু’ নামের একটি সিনেমায়। এতে তার নায়ক হিসেবে আছেন সিদ্ধার্থ মালহোত্রা। সিদ্ধার্থের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে রাশমিকা বলেন, শুটিংয়ে অনেক মজা হয়েছে। সিদ্ধার্থ এমন একজন সহ-অভিনেতা, যার সঙ্গে সহজে কাজ করা যায়। সেটে যখন থাকেন তিনি খুব মজা করেন। আমাদের সঙ্গে ক্রিকেট খেলেন। আমরা খেলাধুলা করি, হাসাহাসি করি। এক কথায় তিনি মানুষ হিসেবে অসাধারণ।

কিভাবে ‘মিশন মজনু’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন? এমন প্রশ্নের জবাবে রাশমিকা বললেন, এটা হঠাৎ করেই হয়ে গেছে। লকডাউনের সময় সিনেমার টিম আমার সঙ্গে যোগাযোগ করে। ভিডিও কলের মাধ্যমে চিত্রনাট্য শুনি। গল্প পড়ে মনে হয় আমি চরিত্রটির সঙ্গে মিশে গেছি। সিনেমার সবকিছুই আমার পছন্দ হয়েছে। এরপর সিনেমার জন্য রাজি হয়েছি।

উল্লেখ্য, ‘মিশন মজনু’ ছাড়াও সম্প্রতি বলিউডের আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রাশমিকা। যেখানে তিনি সহশিল্পী হিসেবে পাচ্ছেন কিংবদন্তি অমিতাভ বচ্চনকে। এছাড়া কিছু দিন আগেই তিনি ‘টপ টেকার’ নামের একটি হিন্দি মিউজিক ভিডিওতে কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ