1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৮৪ Time View

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় একটি ভবনে রঙের কাজ করার সময় দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম নুরুল ইসলাম (৪৫)। তিনি খুলশী থানার লালখান বাজার এলাকার মৃত আবুল মিস্ত্রীর ছেলে বলে জানা গেছে।

আজ সোমবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই বলেন, ‘আমার ভাই রঙের কাজ করত। আজ সকালে সে ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার একটি ভবনের দেয়ালে রঙের কাজ করতে যায়। কিন্তু হঠাৎ করে খবর পাই তিনি দেয়াল ধসে আটকা পড়েছেন।

খবর পেয়ে আমরা দ্রুত উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাই।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, ‘সকাল ১০টার দিকে ডবলমুরিং থানা এলাকা থেকে দেয়াল ধসে আহত এক শ্রমিককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ