1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

সোমালিয়ার সাবেক বাণিজ্যমন্ত্রী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২
  • ১২০ Time View

রাজধানী মোগাদিসুতে সোমবার গাড়ি বোমা বিস্ফোরণে সোমালিয়ার সাবেক বাণিজ্য মন্ত্রী নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরো ছয়জন।

মোহামেদ ধেরে নামের সোমালিয়ার এক পার্লামেন্ট সদস্য জানান, সোমবারের বোমা হামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী এবং আইন প্রণেতা মোহাম্মেদ আব্দিনুর গারায়েনে নিহত হয়েছেন। হামলার সময় তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন বলে জানান তিনি।

মোগাদিসুর পুলিশ কর্মকর্তা কর্নেল আলি মোহাম্মদ জানিয়েছেন বিস্ফোরণে গাড়ির পাশে থাকা ছয় পথচারীও আহত হয়েছেন।

বোমাটি গাড়ির চালকের আসনের নিচে রাখা ছিলো বলে ধারণা করা হচ্ছে। সাধারণত সোমালিয়ার সরকার বিরোধী আল শাবাব গেরিলারা এ পদ্ধতিতে হামলা চালিয়ে থাকে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিস্ফোরণে গাড়িটির সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়। হামলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখনও কোনো পক্ষ হামলার দায় দায়িত্ব স্বীকার করে বিবৃতি দেয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ