1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

মিসরে ভবন ধসে ১০ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২
  • ৯৬ Time View

মিসরের দ্বিতীয় বৃহত্তম নগরী আলেকজান্দ্রিয়ায় শনিবার নব নির্মিত একটি ১১তলা ভবন ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। দুর্বল অবকাঠামো এবং ত্রুটিপূর্ণ নির্মাণ পদ্ধতির কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভবনটি ধসে পড়ার সময় নিকটবর্তী অপর তিনটি ভবনকেও ক্ষতিগ্রস্ত করে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংস স্তুপ থেকে মৃতদেহগুলোর সন্ধান পায়। এসময় জীবিত অবস্থায় আরো পাঁচজনকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে আলেকজান্দ্রিয়ার স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।

নির্মাণবিধি সঠিকভাবে অনুসরণ না করার কারণে মিসরে প্রায়ই এ ধরনের ভবন ধসের ঘটনা ঘটে থাকে।

নকশায় অনুমোদিত উচ্চতা থেকে ধসে পড়া ভবনটির উচ্চতা অনেক বেশি ছিলো বলে জানিয়েছেন মোহাম্মদ আহমেদ নামের এক প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, ‘প্রথমে আমরা বিকট শব্দ শুনতে পাই। এর পর ভবনটি হঠাৎ করেই ধসে পড়ে।’

উল্লেখ্য, ২০০৮ সালে আলেকজান্দ্রিয়াতে অনুরুপ এক ভবন ধসের ঘটনায় প্রাণ হারিয়েছিলো ১২ জন। এছাড়া ২০০৭ সালেও  মারা যান ৩৩ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ