1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

ইসরায়েলি নেতাদের সঙ্গে হিলারির বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২
  • ১২০ Time View

ইসরায়েল সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দেশটির প্রেসিডেন্ট শিমন পেরেজের সঙ্গে সাক্ষাত করেছেন। ইসরায়েলি প্রেসিডেন্টের পাশাপাশি হিলারি ক্লিনটন দেশটির অন্যান্য শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাত করবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

সোমবার বৈঠকের পর উভয় নেতা এক সাংবাদিক  সম্মেলনে উপস্থিত হন যৌথভাবে । তারা এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সাংবাদিক সম্মেলনে হিলারি ক্লিনটন বলেন, উভয় দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ছাড়াও মিসর, সিরিয়া, শান্তি উদ্যোগ ইরান এবং অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বয়িক ইস্যু নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে।

শিমন পেরেজ বলেন, আরব বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্র মিসরের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আন্তরিকভাবে আগ্রহী ইসরায়েল। ইরান প্রসঙ্গে পেরেজ বলেন, ইরানের কবল থেকে বিশ্বের অন্যান্য মানুষের স্বাধীনতা ও মুক্তি অক্ষুন্ন রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবে ইসরায়েল।

পেরেজের সঙ্গে সাক্ষাতের আগে হিলারি ক্লিনটন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আভিগোর লিবারম্যানের সঙ্গে বৈঠকে মিলিত হন বলে জানিয়েছে ইসরায়েলি পত্রিকা হারেৎজ।  এছাড়া ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের সঙ্গেও তিনি সাক্ষাত করবেন বলে জানা গেছে।

হিলারি ক্লিনটন সোমবার তার সম্মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু কর্তৃক আয়োজিত একটি নৈশ ভোজেও অংশ নেবেন বলে জানিয়েছে পত্রিকাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ