1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে মুকুট নিয়ে টানাটানি, অতঃপর…

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৮৪ Time View

‘মিসেস শ্রীলঙ্কা’, শ্রীলঙ্কার সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা। গত রবিবার রাজধানী কলম্বোর একটি থিয়েটারে অনুষ্ঠিত হলো এর গ্রান্ড ফিনালে।

২০২১ সালের বিজয়ী ঘোষণা করা হয় পুষ্পিকা ডি সিলভাকে। খেতাব অর্জনের পর মঞ্চেই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন তিনি।

পুরস্কার মঞ্চে মুকুট নিয়ে টানাটানি শুরু হয়। বিশৃঙ্খলার এক পর্যায়ে মাথায় চোট পান বিউটি কুইন পুষ্পিকা ডি সিলভা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঘোষণার কয়েক মুহূর্ত পরে ২০১৯ সালের বিজয়ী ক্যারোলিন জুরি তার মুকুটটি ছিনিয়ে নেন। ক্যারোলিন দাবি করেন, ডি সিলভা আসলে ডিভোর্সপ্রাপ্ত। তিনি এই খেতাবের যোগ্য নন।

জুরি বলেন, ‘ইতোমধ্যেই বিয়ে হয়েছে এবং বিচ্ছেদ হয়েছে এমন নারীরা নিয়ম অনুযায়ী এ খেতাব পেতে পারেন না। তাই আমি দ্বিতীয় স্থান অধিকারীকে মুকুটটি দিয়ে দিচ্ছি।’

এ কথা বলেই ডি সিলভার মাথা থেকে সোনালি মুকুট তুলে নিয়ে রানার-আপের মাথায় পরিয়ে দেন তিনি। অশ্রুসিক্ত চোখে মঞ্চ ছাড়েন ডি সিলভা। মঞ্চের বিশৃঙ্খলায় মাথায় চোট লাগে তার। এ ঘটনার পর আয়োজকরা নিশ্চিত হন যে, ডি সিলভার ডিভোর্স হয়নি। তিনি আলাদা হয়ে গেছেন, কিন্তু ডিভোর্স হয়নি। আয়োজকরা তার কাছে ক্ষমা চেয়েছেন। তাকে এক দিনের মধ্যেই বিজয়ীর খেতাব ফিরিয়ে দেওয়া হয়েছে।

এক ফেসবুক পোস্টে ডি সিলভা বলেন, এই ঘটনায় তিনি মাথায় আঘাত পেয়েছেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে যেতে হয়েছে।

মিসেস ডি সিলভা আরও জানান, তার সঙ্গে হওয়া ‘অযৌক্তিক ও অপমানজনক’ আচরণের জন্য তিনি আইনি ব্যবস্থা নেবেন।‘

প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রীর স্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ