1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

রুশ মানবাধিকার দূতের কঠোর সমালোচনা করলো সৌদি আরব

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুলাই, ২০১২
  • ১৪৬ Time View

সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মন্তব্য করায় রাশিয়ার কঠোর সমালোচনা করেছে সৌদি কর্তৃপক্ষ। সম্প্রতি সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন রাশিয়ার মানবাধিকার বিষয়ক দূত দোগলোভ। এর প্রতিবাদ জানিয়ে সৌদি আরব বলেছে, রাশিয়ার দূতের এই বক্তব্য সৌদি আরবের অভ্যন্তরীণ ব্যাপারে অযোচিত হস্তক্ষেপ।

সৌদি আরবের পূর্বাঞ্চলে শিয়া বিক্ষোভকারীদের ওপর সৌদি নিরাপত্তা বাহিনীর দমন পীড়নের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি প্রদান করেন রাশিয়ার মানবাধিকার বিষয়ক দূত কনস্ট্যানটিন দোগলোভ। শান্তিপূর্ণ বিক্ষোভে সৌদি নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই শিয়া বিক্ষোভকারী নিহত হওয়ার বিষয়টি বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশিত বক্তেেব্য জানানো হয় সৌদি আরবের পূর্বাঞ্চলের শিয়া অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে নিরাপত্তা বাহিনী হামলা চালিয়ে কমপক্ষে দুজনকে হত্যা করে। এ সময় আহত হয় আরো ২০ জন।

তবে সেখানে কোনো সংঘাত ঘটেনি বলে দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ। অজ্ঞাত আততায়ীদের হামলায় গত রোববার ওই দুই ব্যক্তি নিহত হয় বলে দাবি করেছে তারা। এ ব্যাপারে তদন্ত চলছে বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

সুন্নি রাজতন্ত্র শাসিত সৌদি আরবের পূর্বাঞ্চল মূলত শিয়া অধ্যুষিত।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, রাশিয়ার দূতের বক্তব্য বিদ্বেপূর্ণ। সৌদি আরবের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলিয়ে সিরিয়ার বাশার আল আসাদ সরকারের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে রাশিয়ার সোচ্চার হওয়া উচিৎ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ