1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

জাপানে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত লক্ষাধিক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুলাই, ২০১২
  • ১৩২ Time View

ব্যাপক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে জাপানের দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তৃত এলাকা। সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় কমপক্ষে আড়াই লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জাপানি সংবাদমাধ্যম জানায়, গত তিন দিনে বন্যা ও ভূমিধ্বসে দক্ষিণাঞ্চলীয় কিউসু দ্বীপে কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছে।

দ্বীপটির বন্যা পরিস্থিতির ওপর প্রদর্শিত টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বন্যার পানি নদীর দু’কূল ছাপিয়ে আশপাশের বাড়ি ঘর ও রাস্তাঘাট ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

এদিকে জাপানের আবহাওয়া দপ্তর সর্তক করে দিয়ে বলেছে আগামী কয়েক দিনে আরো ভারী বর্ষণ এবং ভূমি ধ্বস ঘটতে পারে।

বন্যা ও ভূমিধ্বসে শুক্রবার কমপক্ষে সাতজন লোক নিখোঁজ হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজ হওয়া ব্যক্তি এবং বন্যাক্রান্তদের উদ্ধার করতে প্রতিরক্ষা বাহিনীর সদ্যস্যদের তলব করা হয়েছে।

গত তিন দিনে জাপানের কুমামাতো জেলার আসো নগরীতে কমপক্ষে ৭৫ সেন্টি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া অধিদপ্তর।

কুমামাতো, ওইতা, ফুকোওকা ও সাগা অঞ্চলের ৮৫ হাজার বসতবাড়িকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে অধিবাসীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়া নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপানের কোয়ডো সংবাদ সংস্থা।

শুধু ফুকোওকারই ১ লাখ ৯০ হাজার অধিবাসীকে বাড়ি ঘর ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ইয়ানাগাওয়া, ইয়ামে এবং মিয়ামা শহরের সব অধিবাসীকে শহর ত্যাগ করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ