1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

এ বছর অপরাজিতা সম্মাননা পেলেন ১০ বিশিষ্ট নারী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৪২ Time View

আর্থ-সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ বিশিষ্ট নারীকে দেয়া হয়েছে অপরাজিতা-২০২১ সম্মাননা। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে প্রথমবারের মতো এবার ভিন্নধারায় এ সম্মাননা দেয়া হয়।

এ বছর অপরাজিতাদের মধ্যে রয়েছেন পাঁচজন বীর মুক্তিযোদ্ধা নারী। তারা হলেন- আয়েশা বেগম, মুস্তারী শফি, রিজিয়া বেগম, হাফিজা বেওয়া ও শিল্পী শাহিন সামাদ।

অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, নারী উদ্যোক্তা মৌসুমি ইসলাম, প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, পর্বত আরোহী নিশাদ মজুমদার ও ফিফা রেফারি জয়া চাকমা।

গতকাল মঙ্গলবার (২ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমিন জুয়েলার্স ও বাঘবাংলা এন্টারটেইনমেন্টের আয়োজনে ‘অপরাজিতা-২০২১’ সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আমিন জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক কাজী আমিনুল ইসলাম, কাজী এগ্রো লিমিটেডের চেয়ারম্যান ইসমত আরা জাকিয়া, এনটিভির পরিচালক আসফাক উদ্দিন আহমেদ, বাঘবাংলা এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক সাকিব ইবনে সুলতান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ