1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আঁচল-জয়ের এক পশলা বৃষ্টি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৬৫ Time View

ঢাকাই সিনেমার নায়িকা হিসেবে এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন আঁচল। অন্যদিকে প্রতিশ্রুতিশীল নায়ক হিসেবে কাজ করে যাচ্ছেন জয় চৌধুরী। আগেও দুজন একসঙ্গে জুটি বেঁধে সিনেমা করেছিলেন। এবার তাদের দেখা যাবে ‘এক পশলা বৃষ্টি’ নামে নতুন একটি সিনেমায়।

সম্প্রতি শাপলা মিডিয়া যে ১০০টি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় তারমধ্যে শুটিংয়ের প্রস্তুতি চলছে ১০টির। সেগুলোরই একটি ‘এক পশলা বৃষ্টি’। এটি নির্মাণ করবেন জাফর আল-মামুন।

এতে জয় চৌধুরী এবংআচঁল ছাড়াও অভিনয় করবেন আরজু, নানাশাহ, গুলশানারা, রেবেকা, রাজু আহম্মেদ প্রমুখ।

জয় চৌধুরী বলেন, ‘এই সিনেমার গল্প আমার খুব ভালো লেগেছে। বলা যায় গল্পের জন্যই কাজটি করতে আগ্রহী হয়েছি। আমার চরিত্রেও বেশ গুরুত্ব আছে। তারচেয়েও বড় কথা সিনেমাটিতে আমি জুটি বেঁধেছি বন্ধু আঁচলের সঙ্গে। আমাদের পুরো ইউনিটের চেষ্টা থাকবো দর্শকদের ভালো একটি কাজ উপহার দেওয়ার।’

সোস্যাল ক্লাসিক রোমান্টিক ঘরানার সিনেমাটির শুটিং হবে ঢাকা ও কক্সবাজারে। আসছে রোজার ঈদে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ