1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

অন্যের বউ বিয়ে প্রসঙ্গে নাসিরকে সাবেক প্রেমিকার অভিনন্দন!

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭৩ Time View

ক্রিকেটার নাসির হোসেন বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিয়ে করেছেন । পরে ১৯ ফেব্রুয়ারি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা। তবে এরই মধ্যে অভিযোগ উঠেছে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন স্ত্রী তামিমা তাম্মি। ইতোমধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তামিমার স্বামী দাবিকারী রাকিব। তিনি উত্তরা থানায় নাসিরের বিরুদ্ধে একটি জিডিও করেছেন।

এদিকে অন্যের বউ বিয়ে করায় নসিরকে অভিনন্দন জানিয়েছেন তার সাবেক আলোচিত ‘সাবেক প্রেমিকা’ হুমায়রা সুবাহ। এই অভিনেত্রী গণমাধ্যমের একটি সংবাদ সোসাল হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন ‘কিছুই বলার নেই’ বাই দ্যা ওয়ে ‘অভিনন্দন’। তবে ফিলিং মুডে সুবাহ দিয়েছেন ‘ব্যাড’। অর্থাৎ বিষয়টিকে খারাপভাবেই দেখছেন এই অভিনেত্রী।

এর আগে নাসিরের বিয়ের দুদিন পর ফেসবুক লাইভে এসে বক্তব্য দিয়েছেন সুবাহ। ৭ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন সুবাহ।

এতে সুবাহকে বলতে শোনা যায়- ২০১৮ সালে নাসিরের সঙ্গে আমার সবকিছু শেষ হয়ে গেছে। এখন ২০২১ সাল। ৭ দিনে মানুষ মরে ভূত হয়ে যায়, আর আপনারা ৩ বছর এক জিনিস মনে রেখেছেন! এর মধ্যে আমি মিডিয়ায় আসলাম, সিনেমা করলাম, গান গাইলাম- এসব তো কেউ দেখেন না। এসব নিয়ে কথা বলেন না। এমনও তো হতে পারে, আমি নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে ভালো আছি।

কী জন্য আপনারা শুধু নাসির নাসির করেন? নাসির বিয়ে করেছে ভালো কথা। করতেই পারে। দুইদিন পর আমিও করব। মজার বিষয় হচ্ছে, নাসির যে মেয়েটাকে বিয়ে করছে, তাকে আমরা সবাই চিনি। ওর একটা ভাই ছিল, সেও আমার ফেসবুক ফ্রেন্ড ছিল। আমি এখন একজন অভিনেত্রী এবং মডেল। বাংলাদেশের মিডিয়াতে আমি আছি। আমাকে সবাই চেনে। আপনারা নিজের চরকায় তেল দেন। আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না।

সুবাহ আরো বলেন, নাসিরের সঙ্গে আমার সম্পর্ক ছিল তা অস্বীকার করা হচ্ছে না। ২০১৮ সালেই লাইভের মাধ্যমে সেই কাহিনী শেষ করে দিয়েছি। আমিও বিয়ে করব। সবাইকে দাওয়াত দিতে পারবো না, কিন্তু ছবি পোস্ট করব। তখন কি আমার বিয়ের ছবি আপনারা নাসিরের ওয়ালে পোস্ট করবেন? এত খোঁচান কেন?’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ