1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

হাসপাতালে কারিনা, যেকোনো সময় সন্তান প্রসব

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭৭ Time View

মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে। গত ১৫ ফেব্রুয়ারি সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা থাকলেও শোনা যাচ্ছে যে কোনো সময় সাইফ-কারিনা দম্পতির দ্বিতীয় সন্তানের আগমন হতে পারে।

কারিনা কাপুর খান তার ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার আগে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাবা রণধীর কাপুর, মা ববিতা কাপুর, বোন কারিশমা কাপুর ও সৎ ছেলে ইব্রাহিম খান।

সন্তানের জন্মের আগে থেকেই সবরকম প্রস্তুতি শুরু করে দিয়েছেন ‘ড্যাডি কুল’ সাইফ আলী খান। এদিন সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি ও ভিডিও ভাইরাল হয় যেখানে হাতে রঙ-রঙের প্যাকড খেলনা নিয়ে বাড়ির দিকে ফিরতে দেখা যায় সাইফকে।

কারিনা-সাইফের হবু সন্তান ইতোমধ্যেই উপহার পাচ্ছে ভুরি ভুরি, সেই ঝলক সোশ্যাল মিডিয়াতে খোদ শেয়ার করেছেন কারিনা কাপুর খান।

২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন সাইফ-কারিনা। তৈমুরের জন্ম হয় ২০১৬ সালের ডিসেম্বরে। দু মাস আগেই চার পূর্ণ করেছে তৈমুর। দ্বিতীয় সন্তানের জন্মের পর মাসখানেকের বিরতি নিয়ে শিগগির কাজে ফিরবেন বলে আগেই জানিয়েছেন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ