1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

কুড়িগ্রামে একই পরিবারের ৪ জনকে হত্যায় ৬ জনের ফাঁসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭৫ Time View

কুড়িগ্রামে একই পরিবারের ৪ সদস্যকে হত্যা মামলায় ৬ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল মান্নান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের মনতাজ উদ্দিন, নজরুল ইসলাম মঞ্জু, আমির হোসেন, জাকির হোসেন, জালাল গাজি ও আজমত আলী শেখ। তাদের মধ্যে জালাল গাজি পলাতক।

এ ছাড়া আদালত নাইনুল ইসলাম নামে এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিযেছে।

আদালতের পিপি আব্রাহাম লিংকন মামলার নথির বরাতে জানান, ২০১৪ সালের ১৪ জানুয়ারি রাত ২টার দিকে বাড়ি ঢুকে সুলতান মণ্ডল, ভাতিজি রোমানা, ভাগ্নি আনিকাকে হত্যা করা হয়। হাসপাতালে নেওয়ার পথে সুলতানের স্ত্রী হাজেরা খাতুনও মারা যান।

এ ঘটনায় সুলতানের ছেলে হাফিজুর রহমান অজ্ঞাতসংখ্যক আসামির বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

পিপি বলেন, মামলায় চিকিৎসক ও ম্যাজিস্ট্রেটসহ ৬৫ সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণে আসামিদের অপরাধ সন্দেহাতীভাবে প্রমাণিত হওয়ায় তাদের দোষী সাব্যস্ত করে আদালত এ সাজা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ