1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

অবশেষে মেয়ের নাম ও ছবি প্রকাশ্যে আনলেন আনুশকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৬ Time View

গত ১১ জানুয়ারি ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মার ঘর আলো করে আসে কন্যা সন্তান। জন্মের পর থেকে এতদিন পর্যন্ত মেয়েকে আড়ালেই রেখেছিলেন তারা। অবশেষে সেই আড়াল ভেঙ্গে মেয়ের নাম ও ছবি প্রকাশ্যে আনলেন আনুশকা। বিরাট-আনুশকার মেয়ের নাম বামিকা।

মা হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে বিরাট-আনুশকার মেয়ের ভুয়া ছবি ইন্টারনেটে প্রকাশ পায়। সবশেষে সোমবার (১ ফেব্রুয়ারি) মেয়েকে প্রকাশ্যে এনেছেন বিরুশকা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বিরাটকে পাশে রেখে মেয়েকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন আনুশকা।

ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, জীবনের পথচলায় ভালোবাসা, পরস্পরের পাশে থাকা ও বিনয় আমাদের একত্রে রেখেছে, কিন্তু এই ছোট্ট বামিকা এটিকে অন্য মাত্রা দিয়েছে। অশ্রু, হাসি, দুশ্চিন্তা ও আশীর্বাদ- কিছু সময় কয়েক মুহূর্তের আবেগেই অনেক বড় অভিজ্ঞতা হয়। ঘুম এখন অধরা কিন্তু আমাদের হৃদয় পরিপূর্ণ। আপনাদের শুভেচ্ছা, প্রার্থনা ও ইতিবাচক মনোভাবের জন্য ধন্যবাদ।

দীর্ঘদিন লুকোচুরি প্রেমের পর ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন বিরাট ও আনুশকা। করোনা মহামারির কারণে দীর্ঘদিন লকডাউনে থাকার পর গত আগস্টে মা হওয়ার খবর জানান আনুশকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ