1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ফরিদপুরে ট্রাকচাপায় ২ স্কুলছাত্র নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৮২ Time View

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

আজ সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের উপজেলার হামেরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার পূর্বসদরদী গ্রামের আবুল খায়েরের ছেলে সাকিব (১৮) ও নাজিরপুর গ্রামের ছানোয়ার মুন্সীর ছেলে শাহিন মুন্সী(১৮)। তারা ব্রাক্ষণকান্দা হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. ওমর ফারুক জানান, সাকিব ও শাহিন মুন্সী একই মোটরসাইকেলে পুকুরিয়া থেকে ভাঙ্গার দিকে আসছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে ফরিদপুরগামী অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময়ে পেছনে থাকা আরেকটি মোটরসাইকেলচালক ঢাকা ডেন্টাল কলেজের চিকিৎসক ঝালকাঠীর লাবলু গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ