1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাম কমার পর আজ সোনার ভরি যত এবার ডিজিএফআই-এর গোপন বন্দিশালা পরিদর্শন করবে ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩

যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিনে থাকার সময় বাড়লো

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৪১ Time View

যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিনে থাকার সময়সীমা বাড়ালো সরকার। ৪ দিনের পরিবর্তে এবার ৭ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এটি আগামীকাল থেকেই কার্যকর হবে।

আজ স্বাস্থ্য অধিদফতরের সিডিসি’র লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়, ২৪ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা চলমান থাকবে। যুক্তরাজ্যে নতুন ধরণের করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে ৭ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

কোনও যাত্রী হোটেলে যেতে না চাইলে সরকারি ব্যবস্থাপনার কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে। ৭ দিন পর যাত্রীদের পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় নেগেটিভ ফল আসলে ১৪ দিন কোয়ারেন্টিনের বাকি দিনগুলো বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

পরীক্ষায় করোনা পজিটিভ হলে সেই যাত্রীকে কোয়ারেন্টিন থেকে সরকার নির্ধারিত হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে। হাসপাতালের চিকিৎসা ব্যয় যাত্রীকে বহন করতে হবে।

এ নিয়ে ৩য় দফায় নিয়ম বদলানো হলো। ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সঙ্গে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হতো। পরবর্তীতে ১৫ জানুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের পরিবর্তে ৪ দিন কোয়ারেন্টিনে রাখা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ