1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

‘জঙ্গিরা তাদের ধ্বংসাত্মক তৎপরতা চালানোর সক্ষমতা হারিয়েছে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৪৮ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে অরাজকতা সৃষ্টির জন্য সব সময় জঙ্গিদের প্রচেষ্টা থাকে। কিন্তু আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মুখে ধ্বংসাত্মক তৎপরতা চালানোর সক্ষমতা হারিয়েছে তারা।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে র‌্যাব-১৩ রংপুরের উদ্যোগে র‌্যাব সেবা সপ্তাহ কর্মসূচির আওতায় গাইবান্ধার বালাসীঘাট এলাকায় ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলের দুস্থ-অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার ক্রাইম একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। তাই যুগের সাথে তাল মিলিয়ে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরঞ্জাম দিয়ে প্রস্তুত করা হচ্ছে। যাতে দেশের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। কারণ আইন শৃংখলা স্বাভাবিক না থাকলে চলমান উন্নয়ন ব্যহত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জননিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সন্ত্রাস, জঙ্গিবাদ, জলদস্যু দমন, প্রশ্নপত্র ফাঁস বন্ধসহ সকল ধরনের অপরাধ দমনে র‌্যাব, পুলিশসহ সংশ্লিষ্ট সকল আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গাইবান্ধায় নৌ পুলিশ স্টেশন স্থাপন করে তাদের শক্তিশালী করা হবে।

এসময় র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, রংপুর রেঞ্জের ডিআইজি দেবাশীষ ভট্টাচার্য, জেলা প্রশাসক মো. আবদুল মতিন, র‌্যাবের উপ-মহাপরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস। অনুষ্ঠানে ৮ হাজার দুস্থ মানুষকে শীত বস্ত্র দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ