1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

‘জঙ্গিরা তাদের ধ্বংসাত্মক তৎপরতা চালানোর সক্ষমতা হারিয়েছে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৬০ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে অরাজকতা সৃষ্টির জন্য সব সময় জঙ্গিদের প্রচেষ্টা থাকে। কিন্তু আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মুখে ধ্বংসাত্মক তৎপরতা চালানোর সক্ষমতা হারিয়েছে তারা।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে র‌্যাব-১৩ রংপুরের উদ্যোগে র‌্যাব সেবা সপ্তাহ কর্মসূচির আওতায় গাইবান্ধার বালাসীঘাট এলাকায় ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলের দুস্থ-অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার ক্রাইম একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। তাই যুগের সাথে তাল মিলিয়ে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরঞ্জাম দিয়ে প্রস্তুত করা হচ্ছে। যাতে দেশের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। কারণ আইন শৃংখলা স্বাভাবিক না থাকলে চলমান উন্নয়ন ব্যহত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জননিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সন্ত্রাস, জঙ্গিবাদ, জলদস্যু দমন, প্রশ্নপত্র ফাঁস বন্ধসহ সকল ধরনের অপরাধ দমনে র‌্যাব, পুলিশসহ সংশ্লিষ্ট সকল আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গাইবান্ধায় নৌ পুলিশ স্টেশন স্থাপন করে তাদের শক্তিশালী করা হবে।

এসময় র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, রংপুর রেঞ্জের ডিআইজি দেবাশীষ ভট্টাচার্য, জেলা প্রশাসক মো. আবদুল মতিন, র‌্যাবের উপ-মহাপরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস। অনুষ্ঠানে ৮ হাজার দুস্থ মানুষকে শীত বস্ত্র দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ