1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

শেখ হাসিনা ও রেহানার মামলার প্রতিবেদন দাখিল ৩১ জানুয়ারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

অনলাইন ডেস্ক: 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের' নামে দেশের ৪১টি তফসিলি ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিল থেকে অবৈধ প্রভাবে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০২৭ সালের ৩১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ শাহজাহান কবিরের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) নির্ধারিত দিনে প্রতিবেদন প্রস্তুত করে জমা না দোয় বিচারক নতুন এই তারিখ ধার্য করেন।

মামলার অন্য আসামি হলেন—বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস’র (বিএবি) সাবেক সভাপতি এবং এক্সিম ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এর আগে চলতি বছরের ৩ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় (ঢাকা-১)-এ মামলাটি রুজু করা হয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও রাষ্ট্রের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।

মামলার নথি ও অনুসন্ধানের তথ্য সূত্রে জানা যায়, ১৯৯৪ সালের ৬ সেপ্টেম্বর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ গঠন করেন, যেখানে শেখ হাসিনা আজীবন সভাপতি থাকার বিধান রাখা হয়। পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে অপর আসামি নজরুল ইসলাম মজুমদার বিএবির সভাপতি পদ ব্যবহার করে প্রভাব বিস্তার করেন। বিএবির নির্বাহী কমিটির সভার এজেন্ডায় না থাকা সত্ত্বেও জোরপূর্বক ৪১টি ব্যাংকের সিএসআর ফান্ড থেকে ওই ট্রাস্টে অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং প্রতিটি ব্যাংকে চিঠি পাঠিয়ে টাকা দিতে বাধ্য করেন।

বাংলাদেশ ব্যাংকের ২০০৮ সালের ডিওএস সার্কুলার এবং ২০২২ সালের সিএসআর গাইডলাইন অনুযায়ী ব্যাংকের এই সিএসআর ফান্ডের অর্থ কোনো প্রাইভেট বা অনিবন্ধিত ট্রাস্টে অনুদান দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। তা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে আইন লঙ্ঘনপূর্বক মোট ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করে ট্রাস্টের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়।

পরবর্তীতে দুদকের সরেজমিন পরিদর্শনে মেমোরিয়াল ট্রাস্টটির দেওয়া ঠিকানায় কোনো ধরনের দাপ্তরিক কর্মকাণ্ড বা প্রাতিষ্ঠানিক অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এমনকি প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তর কিংবা এনজিও বিষয়ক ব্যুরোরও নিবন্ধিত নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ব্যক্তিগত অসাধু স্বার্থ ও আর্থিক লাভের উদ্দেশ্যে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের দোহাই দিয়ে নজরুল ইসলাম মজুমদারের যোগসাজশে ব্যাংক খাতের এই বিপুল অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ