1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদকের বিরুদ্ধে সীতাকুণ্ডে ফুটবল আন্দোলন মালিবাগ, মহাখালী ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আহত ১ বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীর ঘাটতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা ভাসমান হাসপাতাল হচ্ছে বিআইডব্লিউটিসির ৩ জাহাজ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত এক দশকে ৮০০ পুকুর উধাও, কংক্রিটের চাপে উত্তপ্ত রাজশাহী সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদল-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০ সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ পুলিশ কর্মকর্তাকে নেওয়া হল থানায় ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা

মিসবাহদের ফিল্ডিং কোচ জুলিয়ান ফাউন্টেইন!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১
  • ২৩৯ Time View

পাকিস্তান ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন জুলিয়ান ফাউন্টেইন। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট ও ওয়ানডে সিরিজের আগেই পাক দলে যোগ দেওয়ার সম্ভবনা রয়েছে বাংলাদেশ ফিল্ডিং কোচের। এমন খরবই দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

২০১০ সালের আগস্টে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নেন ফাউন্টেইন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, বোর্ড ও ফাউন্টেইনের মধ্যে পারিশ্রমিক নিয়ে দরকষাকষি চলছে। মাসিক বেতন হিসেবে ফাউন্টেইন ১০ হাজার থেকে ১৫ হাজার মার্কিন ডলার দাবি করেছেন। আর আলোচনার জন্য খুবই শিগগির লাহোরে যাচ্ছেন তিনি।

গত সেপ্টেম্বর ওয়াকার ইউনিস প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর নতুন কোচিং স্টাফের সন্ধান করছে পিসিবি। বর্তমানে অন্তবর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মহসিন খান। এরই মধ্যে গুজন উঠেছে পাকিস্তানের প্রধান কোচ হচ্ছেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ