1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিকাশ নম্বরে অভিনেত্রীর চিকিৎসার জন্য টাকা চাওয়া, জানা গেল আসল ঘটনা আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ আসিফ মাহমুদ / বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’ ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি বার্তা ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই বর্তমানে দেশজুড়ে বাকস্বাধীনতা অবারিত : সাইফুল হক | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়লেন মুকেশ আম্বানি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৮৪ Time View

বিশ্বের শীর্ষস্থানীয় ১০ ধনকুবেরের তালিকায় নেই ভারতের শীর্ষ ধনী রিলায়েন্স গ্রুপের প্রধান মুকেশ আম্বানির নাম। এর আগে ‘ব্লুমবার্গ বিলিনিয়ার ইনডেক্সে’ চার নম্বর স্থানে ছিলেন তিনি। কিন্তু এ মুহূর্তে ব্লুমবার্গের তালিকার সেরা ১০ থেকে ছিটকে গেছেন আম্বানি। তার স্থান এখন ১১শস। কমেছে তার মোট সম্পত্তির পরিমাণও

বর্তমানে তার মোট সম্পত্তির মূল্য ৭৬.৫ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রার হিসেবে ৫.৬৩ লাখ কোটি রুপি। বছরের গোড়ার দিকে এই অঙ্ক ছিল প্রায় ৯০ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রায় ১ লাখ কোটি রপি কমেছে মোট সম্পত্তির পরিমাণ। কিন্তু কেন এভাবে আচমকাই কমে গেল আম্বানির সম্পত্তি? আসলে হঠাৎ করেই রিলায়েন্সের শেয়ার দর পড়ে গিয়েছে ১৬ শতাংশ। আর তার ফলেই কমেছে আম্বানিদের মোট সম্পত্তির পরিমাণ।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, আসলে এর পেছনে রয়েছে আমাজন। মার্কিন ই-কমার্স জায়ান্ট ‘ফিউচার গ্রুপে’র সঙ্গে রিলায়েন্সের চুক্তির প্রতিবাদ জানিয়েছিল। তাদের বক্তব্য ছিল, ২০১৯ সালেই ওই সংস্থার অধীনস্থ ‘ফিউচার কুপনসে’ প্রায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তারা। এ অবস্থায় ‘ফিউচার গ্রুপ’ তাদের সব সম্পত্তি অন্য কাউকে বেচে দিতে পারে না। এ বিতর্ক ও প্রতিবাদের ধাক্কাতেই কমে গেছে আম্বানির সংস্থার শেয়ার দর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ