1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিকাশ নম্বরে অভিনেত্রীর চিকিৎসার জন্য টাকা চাওয়া, জানা গেল আসল ঘটনা আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ আসিফ মাহমুদ / বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’ ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি বার্তা ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই বর্তমানে দেশজুড়ে বাকস্বাধীনতা অবারিত : সাইফুল হক | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব বাইডেন-কমলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ১০৬ Time View

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন টাইমের পারসন অব দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে মনোনীত হলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ২০২০ সালের সেরা ব্যক্তিত্ব হিসেবে যৌথভাবে এ দুজনের নাম ঘোষণা করে টাইম ম্যাগাজিন।

এবারে এ স্বীকৃতির জন্য সম্ভাব্য আলোচনায় ছিলেন করোনা মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধারা অর্থাৎ চিকিৎসক, নার্স, ডেলিভারি বয়, দোকানের কর্মী, জরুরি সেবাকর্মীসহ যারাই মহামারিতে ঝুঁকি নিয়ে কাজ করেছেন এবং তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য অ্যান্থনি ফাউসি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী আন্দোলন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও ছিল সংক্ষিপ্ত তালিকায়। সম্ভাব্য তালিকায় ছিলেন বাইডেন ও কমলাও।

তবে তীব্র উত্তেজনার এবারের মার্কিন নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে চূড়ান্তভাবে টাইমের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হলেন বাইডেন। তার সঙ্গে এ সম্মাননা দেয়া হয়েছে কমলাকেও। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম নারী ও আফ্রিকান বংশোদ্ভূত প্রথম ভাইস প্রেসিডেন্ট।

পাঠকদের ভোটে এবারের বর্ষসেরা হিসেবে এগিয়ে ছিলেন করোনা যোদ্ধারা। তবে টাইমের চোখে এ স্বীকৃতির জন্য উঠে আসে বাইডেন ও কমলার নাম।

টাইম ম্যাগাজিন তাদের বর্ষশেষ সংখ্যায় বছরের আলোচিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে। ওই সংখ্যায় এক বা একাধিক ব্যক্তি, দল, সংগঠন, মতবাদ বা ঘটনাকে ঘিরে প্রতিবেদন কিংবা জীবন-বৃত্তান্ত তুলে ধরা হয়।

১৯২৭ সাল থেকে বর্ষসেরা ব্যক্তিত্বের প্রচলন শুরু করে মার্কিন সাময়িকীটি। মার্কিন যুক্তরাষ্ট্রের চার্লস লিন্ডবার্গ সর্বপ্রথম এ স্বীকৃতি লাভ করেন। তিনি ছিলেন একজন বিমান চালক, প্রকৌশলী ও পুলিৎজার পুরস্কার বিজয়ী ব্যক্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ