1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মেয়ে সারাকে বড় পর্দায় নায়িকা হিসাবে কেমন লাগে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৬৮ Time View

ইন্ডাস্ট্রিতে বছর দু’য়েক পার করে ফেলেছেন সারা আলি খান। ঝুলিতে ছবির সংখ্যা আপাতত মোট তিনটি। খুব শীঘ্রই মুক্তি পাবে বরুণ ধবনের সঙ্গে চতুর্থ ছবি ‘কুলি নম্বর ১’। এতো কিছু করে ফেললেও বাবা সাইফ আলি খানের কাছে কিন্তু এখনও সারা তার ‘ছোট্ট মেয়ে’। এক সাক্ষাৎকারে এমনটাই বলেন সাইফ। খবর আনন্দবাজার পত্রিকার।

‘কুলি নম্বর ১’ প্রসঙ্গে সাইফ জানান, সারাকে বড় পর্দায় দেখতে তার বেশ ‘মজা’ লাগে। কারণ সারা তার চোখে এখনও বড় হয়ে ওঠেনি। মেয়েকে এখনও তিনি ছোট বাচ্চাই মনে করেন। তাই তাকে পর্দায় অভিনয় করতে দেখে বাবা হিসাবে সাইফের বেশ ভাল লাগে বলে জানিয়েছেন অভিনেতা নিজেই।

বড়দিনে মুক্তি পাচ্ছে সারা-বরুণের ‘কুলি নম্বর ১’। ১৯৯৫ সালে করিশ্মা কাপুর এবং গোবিন্দ অভিনীত একই নামের ছবির রিমেক এটি। সিনেমাটিকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক-নস্টালজিয়া-ভালোলাগা সবকিছু মিলেমিশে একটা পাঁচমিশালি আগ্রহ তৈরি হয়েছে দর্শকমহলে। কিন্তু খোদ নায়িকার বাবা তথা বলিউডে নব্বইয়ের দশকের অন্যতম নায়ক কী বলছেন এই ছবি নিয়ে?

সাইফ জানালেন, সারা নিজেই তাকে ছবির বেশ কয়েকটি গান দেখিয়েছেন। সেগুলি দেখে তার মনে হয়েছে মেয়ে এই ছবিতে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত।

এদিকে মাদককাণ্ডে সারার নাম জড়ানোর পরেই সাইফ দিল্লি উড়ে গিয়েছিলেন স্ত্রী করিনা এবং পুত্র তৈমুরকে নিয়ে। শোনা গিয়েছিল, মেয়ের দায়িত্ব ঝেড়ে ফেলে সব রকম ঝামেলা অশান্তি থেকে দূরে সরে গিয়েছেন সাইফ। যদিও সারার সঙ্গে তার এই মুহূর্তের সমীকরণ অন্য গল্প বলছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ