1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

কারাগারে বিয়ে : ধর্ষণ মামলার আসামি জহিরুলের জামিন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৭৫ Time View

ফেনীর ধর্ষণ মামলার আসামি জহিরুল ইসলাম জিয়াকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার (৩০ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আসামির আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ফেনীর ধর্ষণ মামলার এক আসামি কারাগারে থেকে বিয়ে করে মুক্তির জন্য জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। ১৯ নভেম্বর ফেনীর কারাগারে আসামির সঙ্গে বিয়ে হয় ধর্ষণের শিকার ওই নারীর।

মামলার আসামি জহিরুল ইসলাম ওরফে জিয়া উদ্দিনের বাড়ি ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চর দরবেশ গ্রামে।

উল্লেখ্য, গত ২৭ মে জেলার সোনাগাজীর চরদরবেশ এলাকার এক তরুণীকে ধর্ষণ করেন তার প্রেমিক জহিরুল ইসলাম জিয়া। ঘটনার দিনই জিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী। গত ২৯ মে জিয়াকে গ্রেফতার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।

বিচারিক আদালতে ব্যর্থ হয়ে জিয়ার জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি। পরে গত ১ নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ আদেশ দেন জিয়া ওই মেয়েকে বিয়ে করলে জামিনের বিষয়টি বিবেচনা করা হবে। ওই আদেশের পরই ফেনী জেলা কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ