1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৫৪ Time View

কয়েকদিন আগে দেশের মাটিতে পয়েন্ট হারানো আর্জেন্টিনাকে পথ দেখালেন তরুণরা। লাউতারো মার্টিনেস, নিকোলাস গঞ্জালেসদের কাঁধে চড়ে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পার হলো কঠিন বাধা। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসা পেরুকে তাদেরই মাটিতে ২-০ গোলে হারিয়ে জয়ে ফিরল লিওনেল স্কালোনির দল।

শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে পেরুর আক্রমণগুলো ছিল অগোছালো। অন্যদিকে গোছানো আক্রমণে প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা। যার ফল পেতে সময় লাগেনি।

ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যায় মেসির দল। জিওভানি লো সেলসোর বক্সের বা প্রান্ত থেকে পাওয়া পাস থেকে চোখের পলকে পেরুর দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়ান নিকোলাস গঞ্জালেস।

এগিয়ে গিয়ে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে আর্জেন্টিনা। পেরুর রক্ষণের পরীক্ষা নিতেই থাকে। ২৮ মিনিটে দ্বিতীয় গোলটিও পেয়ে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

এবার লিওনার্দো পেরেসের থ্রো বল থেকে একাই ডি বক্সে ঢুকে পড়েন লতারো মার্টিনেজ। সামনে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে দারুণ এক গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

প্রথমার্ধে মেসি বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। দ্বিতীয়ার্ধেও তার আক্রমণগুলো আটকে রেখেছিল পেরু। এর মধ্যে ৭৭ মিনিটে বক্সের মাঝখান থেকে তার বাঁ পায়ের শটটি একটুর জন্য জাল পায়নি।

শেষ পর্যন্ত আর গোলের দেখা পাননি আর্জেন্টাইন খুদেরাজ। তবে সতীর্থদের বল বানিয়ে দেয়ার কাজটি ঠিকই করেছেন। আর্জেন্টিনাও মাঠ ছেড়েছে ২-০ গোলের স্বস্তির জয় নিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ