1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

লাইফ সাপোর্ট থেকে ফিরেছেন আজিজুল হাকিম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৬৯ Time View

লাইফ সাপোর্ট থেকে ফিরেছেন সবার ভালোবাসার অভিনেতা আজিজুল হাকিম। সবার দোয়া ও ভালবাসায় অভিনেতা আজিজুল হাকিম এখনও নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন।

আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিম নিজের ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকের স্ট্যাটাসে তিনি আরও লেখেন, শ‍্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ড. মহিউদ্দীনের তত্বাবধায়নে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা চলছে। হাসপাতালের কর্তৃপক্ষ চিকিৎসার মাধ্যমে শারীরিক অবস্থার উন্নতির জন‍্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আজিজুল হাকিমের শারীরিক অবস্থার বিষয়ে জানানো হবে বলেও জানান তিনি।

জিনাত হাকিম জানান, ‘চিকিৎসার বিভিন্ন ধাপ অতিক্রমের পথে আজিজুল হাকিম। সাথে সব শুভাকাঙ্খী স্বজনের দোয়া ও শংকা। সবাই নিশ্চিত হতে চাচ্ছেন তার সুস্থতার বিষয়ে। আসলে যে কোন জটিলতার সমাধান সময়, চিকিৎসা, সর্বোপরি মহান আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। আত্মীয়-বন্ধু-স্বজন-শুভাকঙ্খী যারা খোঁজ নিচ্ছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা’।

কেউ অনুমান নির্ভর বা আনঅফিসিয়াল তথ‍্য শেয়ার না করার জন্যও অনুরোধ করেন তিনি। তিনি আরও বলেন, ‘ফোন রিসিভ করার শক্তি নেই তাই মনোকষ্ট নেবেন না। আপনারা নামাজ, প্রার্থনায় তার জন‍্য দোয়া অব‍্যহত রাখেন। মহান আল্লাহ্ আমার ও আমাদের পরিবারের কঠিন পরীক্ষায় ধৈর্য্য ধারণক্ষমতা দান করুন’।

জিনাত হাকিম বলেন, আমার ছেলে ও আমি বাসাতে চিকিৎসাধীন অবস্থায় ভালো আছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ