1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

সেনেগাল উপকূলে নৌকাডুবিতে ১৪০ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৩৯ Time View

সেনেগাল উপকূলে ২০০ অভিবাসন প্রত্যাশী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বৃহস্পতিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। এটিকে এ বছরের সবচেয়ে শোকাতুর নৌকাডুবির ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

সিএনএন এক প্রতিবেদনে জানায়, গত সপ্তাহে সেনেগাল উপকূলে প্রায় ২০০ অভিবাসন প্রত্যাশী বহনকারী নৌকাটি ডুবে যায় এ হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে সেনেগাল কর্তৃপক্ষ এ ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু এবং ৬০ জনের উদ্ধারের খবর দিয়েছিল।

এখন পর্যন্ত ৬০ জনকে উদ্ধার করার অর্থ বাকি ১৪০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন আইওএম’র সেনেগালের মুখপাত্র অ্যাইসাতু সেই। বিষয়টির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘স্থানীয় জনগণ আমাদের বলেছে যে, নৌকাটিতে প্রায় ২০০ যাত্রী ছিল, যার মানে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে।’

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে আইওএম। গত সপ্তাহে মধ্য ভূমধ্যসাগরে এবং ইংলিশ চ্যানেল চারটি নৌকাডুবির পর সেনেগালের উপকূলে ভয়াবহ ঘটনাটি ঘটল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ