1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ফ্রান্সে দ্বিতীয়বার লকডাউন ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪২ Time View

করোনা ভাইরাসের কারণে ফ্রান্সে দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) থেকে পুরো নভেম্বর মাসজুড়ে এ লকডাউন অবস্থা কার্যকর থাকবে।

বুধবার (২৮ অক্টোবর) রাতে ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ এ ঘোষণা দেন।

শুক্রবার থেকে শুরু হওয়া লকডাউন সম্পর্কে তিনি বলেছেন, মানুষ এসময়ে কেবল প্রয়োজনীয় কাজ বা চিকিৎসার জন্য বাইরে যেতে পারবে, তা ছাড়া নয়।

তিনি জানিয়েছেন, রেস্তোঁরা এবং বারের মতো অপ্রয়োজনীয় সব ধরনের ব্যবসা এই লকডাউন চলাকালীন সময়ে বন্ধ থাকবে। তবে স্কুল এবং কারখানাগুলো উন্মুক্ত থাকবে। এছাড়া মার্চ মাসের প্রাথমিক লকডাউনে যেমন প্রয়োজন ছিল তেমনি লোকদের বাড়ির বাইরে যাওয়ার জন্য একটি ফর্ম পূরণ করে বাইরে যেতে হবে।

এপ্রিলের পর থেকে ফ্রান্সে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যু সর্বোচ্চ স্তরে রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটির ৩৩ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেছেন, দেশে করোনার দ্বিতীয় ওয়েভ আসার যে ঝুঁকি রয়েছে, সেটি যে প্রথমবারের তুলনায় অনেক বেশি বিপদজনক বা শক্ত হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ