1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

যুক্তরাষ্ট্রে একদিনে সহস্রাধিক মৃত্যু, আক্রান্ত ৯১ লাখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪১ Time View

করোনাভাইরাসের ভয়াবহতা ব্যাপকভাবে প্রভাব ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। মূল পর্ব শুরুর আগেই প্রতিদিন হাজারের বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন সেখানে। গত একদিনেও যার ব্যত্যয় ঘটেনি। পাশাপাশি ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা ৯১ লাখ পেরিয়েছে। সে তুলনায় অনেকটা পিছিয়ে সুস্থতার হার।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮১ হাজার ৫৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৯১ লাখ ২০ হাজার ৭৫১ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩০ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৩৩ হাজার ১৩০ জনে ঠেকেছে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫৪ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ৫৯ লাখ ৩৩ হাজার অতিক্রম করেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এর পর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৫ হাজারের কাছাকাছি। যেখানে প্রাণহানি ঘটেছে ১৮ হাজার ২৮৯ জনের। ক্যালিফোর্নিয়ায়ও সংক্রমিতের সংখ্যা ৯ লাখ ২১ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৫৪১ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৭ লাখ ৯০ হাজারের বেশি। ইতোমধ্যে সেখানে ১৬ হাজার ৫৭৪ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ ৩৭ হাজার অতিক্রম করেছে। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৬২১ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩ লাখ ৯৪ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৮৮৯ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭ হাজার ৮৭৬ জনের।

অ্যারিজোনায় আক্রান্ত ২ লাখ ৪১ হাজার পেরিয়েছে। যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৯০৫ জনের। নিউ জার্সিতে করোনার শিকার প্রায় ২ লাখ ৩৮ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৪৫৪ জনের।

এ ছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, , লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ