1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

সিরিয়ায় বিদ্রোহী প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা : নিহত ৫০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩৮ Time View

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের এক প্রশিক্ষণ শিবিরে বিমান হামলায় ৫০ জনেরও বেশি বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে। সোমবারের (২৬ অক্টোবর) এ হামলায় আহত হয়েছে আরও অনেকে।

সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সবশেষ ঘাঁটি হলো ইদলিব প্রদেশ। তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ফাইলাক আল শামের সংগঠনটির সামরিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে। সোমবার এ প্রশিক্ষণ কেন্দ্রটি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়।ফাইলাক আল শামের মুখপাত্র ইউসেফ হামুদ জানান, নিহতদের মধ্যে ওই প্রশিক্ষণ শিবিরের নেতারাও রয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় ৫৬ জন নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র দেশ রাশিয়া এ হামলা চালিয়েছে বলে ধারণা করছে সিরিয়ান অবজারভেটরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ