1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ফ্রান্স সরকার আরেকবার শয়তানি চরিত্র স্পষ্ট করেছে : ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স.)’র অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ। ইরানি সংসদ সদস্যরা সোমবার এক বিবৃতিতে বলেছেন, বিশ্বের কুফরি শক্তি ইসলামের সত্যের বার্তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।

তারা বলেন, সম্প্রতি গোটা বিশ্ব লক্ষ্য করছে ফ্রান্সের সরকার দেশটির গণমাধ্যমের ইসলাম অবমাননাকর তৎপরতার প্রতি সমর্থন দিচ্ছে। এর মাধ্যমে ফরাসি সরকার তাদের শয়তানি চরিত্র আরেকবার স্পষ্ট করেছে।

ইরানি সংসদ সদস্যরা ওই বিবৃতিতে আরও বলেছেন, ফ্রান্সে জনগণের মধ্যে ইসলাম-প্রীতি বাড়ছে। এই প্রবণতায় ফরাসি সরকার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। ফরাসিদের ইসলামের প্রতি আগ্রহ হ্রাস করতেই এ ধরণের অন্যায় আচরণ করছে সেদেশের সরকার।

বাক-স্বাধীনতার অজুহাতে এ ধরনের অন্যায় আচরণের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, তাদের এ ধরণের অন্যায় আচরণ বাক-স্বাধীনতার ওপর সবচেয়ে বড় জুলুম।

ইরানি সংসদ সংসদ্যরা বলেন, মুসলমানরা ঐক্যবদ্ধভাবে বিশ্ব কুফরি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং মহানবী হযরত মুহাম্মদ (স.)’র সত্য ও ন্যায়ের বার্তা গোটা বিশ্বে পৌঁছে দেবে।

ফরাসি পত্রিকা শারলি এবদো সম্প্রতি মানবতার মুক্তির দূত বিশ্বনবী (সা.)-এর অবমাননাকর কার্টুনগুলো পুনর্মুদ্রণ করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সব ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ ও কূটনৈতিক রীতিনীতির মাথা খেয়ে ঘোষণা করেছেন,তার দেশে এ ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে। পার্সটুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ