1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাইয়ের মামলায় গ্রেপ্তার নায়ক: অনিশ্চয়তার মুখে অপু বিশ্বাসের ‘শিকার’ লন্ডন থেকে নিউ ইয়র্কে ৪০০ কোটি ডলারের স্বর্ণ সরাতে সমঝোতার পথে ভেনেজুয়েলা প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে সময় ও অর্থ সাশ্রয় হবে: প্রতিমন্ত্রী সাকি রংপুর-চট্টগ্রামসহ সারা দেশের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে অগ্নিঝুঁকি মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্ব নিউ ইয়র্কে ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও ৯ম বাংলাদেশ ট্রেড ফেয়ার শুরু মেসি অসাধারণ খেলোয়াড়: কেইন এক দশকে ঢাকার মানচিত্র থেকে সবুজ কমেছে ৩১% মাদকের বিরুদ্ধে সীতাকুণ্ডে ফুটবল আন্দোলন মালিবাগ, মহাখালী ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আহত ১

কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৯৭ Time View

কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর কাঁটাবন এলাকা থেকে তিনি গ্রেফতার হন। তার বিরুদ্ধে একটি মামলায় আদালতের ওয়ারেন্ট ছিল বলে জানিয়েছে পুলিশ।

নিউমার্কেট থানার ওসি স ম কাইয়ুম বলেন, ‘টোকন ঠাকুরের বিরুদ্ধে ঢাকার আদালতে একটি সিআর মামলা রয়েছে। এতে তিনি হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা থানায় এলে পুলিশ আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করে।’

কী অভিযোগে তার বিরুদ্ধে পরোয়ানা- জানতে চাইলে ওসি বলেন, ‘পরোয়ানায় শুধু মামলার নম্বর, তারিখ ও নথি নম্বর থাকে। বিস্তারিত কিছু থাকে না। এ জন্য তার বিরুদ্ধে দায়ের মামলার বিষয়ে জানা নেই। পুলিশ শুধু আদালতের নির্দেশ পালন করেছে এবং সোমবার টোকন ঠাকুরকে আদালতে সোপর্দ করা হবে।’

অবশ্য পুলিশের একটি সূত্র জানায়, কবি টোকন ঠাকুর ‘কাঁটা’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০১১-১২ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছিলেন। অনুদানের অর্থ নিয়ে ৯ মাসের মধ্যে ছবি মুক্তি দেওয়ার নিয়ম থাকলেও আট বছরেও তা সম্পন্ন করেননি তিনি। ওই ঘটনায় তথ্য মন্ত্রণালয়ের সংশ্নিষ্ট শাখা ছবি নির্মাণ শেষ করতে কিংবা অর্থ ফেরত চেয়ে একাধিকবার তাকে চিঠি পাঠিয়েও কোনো উত্তর পায়নি। এরপর তার বিরুদ্ধে ২০১৬ সালে মামলা দায়ের করেছিল তথ্য মন্ত্রণালয়। সেই মামলাতেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ