1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক পাকিস্তানে ভবন ধসে একই পরিবারের ১১ জন নিহত সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের : আইনমন্ত্রী এনসিপি নতুন রাজনীতির নামে ভণ্ডের বন্দোবস্ত কায়েম করেছে : রাশেদ খান হাম উপসর্গে আরো ৪ প্রাণহানি আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে : জামায়াত আমির রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার, মামলা ৩০: ডিএমপি

দক্ষিণ আফ্রিকার ভ্রমণে বাংলাদেশসহ ২২ দেশ নিষেধাজ্ঞার আওতায়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৮৬ Time View

দক্ষিণ আফ্রিকায় করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ ঠেকাতে নতুন করে ২২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ আদেশে এ নির্দেশ জারি করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নির্দেশে জানানো হয়েছে- করোনা মহামারী এখনও শেষ হয়ে যায়নি। দক্ষিণ আফ্রিকায় করোনার দ্বিতীয় সংক্রমণ শুরু হবে অচিরেই। সারা বিশ্বের অধিকাংশ দেশে ইতোমধ্যে করোনার দ্বিতীয় সংক্রমণ শুরু হয়েছে। তাই নতুন করে ২২ দেশসহ মোট ৮৫ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

সোমবার স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয় বৈঠকে সারা পৃথিবীর অধিক সংক্রমিত দেশের তালিকা পর্যলোচনা করে বাংলাদেশসহ নতুন করে ২২টি দেশের নাগরিকদের দক্ষিণ আফ্রিকা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে আফ্রিকা মহাদেশের কোনো দেশের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি; তারা আগের মতো স্বাস্থ্যবিধি মেনে দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করতে পারবেন।

বৈঠকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে বিনিয়োগকারী, ক্রীড়া, শিল্প, সংস্কৃতি এবং বৈজ্ঞানিক আন্তর্জাতিক সেমিনারের জন্য এবং কূটনৈতিক ব্যক্তিরা দক্ষিণ আফ্রিকায় আসতে পারবে বলে জানানো হয়েছে। তবে পৃথিবীর সব দেশ থেকে দক্ষিণ আফ্রিকার পাসপোর্টধারী নাগরিকরা আসা-যাওয়া করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ