1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৮ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।‘ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে সমন্বয় করে রাখাইন রাজ্যে সহায়ক পরিবেশ সৃষ্টিতে এবং রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে নেদারল্যান্ডসকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক রোহিঙ্গা গণহত্যার বিচারের সমর্থনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিটি নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ আজ সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ড. মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে হস্তান্তর করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে এসব কথা বলেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়।

চিঠিতে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক উল্লেখ করেন, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি মিয়ানমার সরকারের নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে নেদারল্যান্ডস সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত উল্লেখ করেন, ২০২০ সালের ২ সেপ্টেম্বর নেদারল্যান্ডস এবং কানাডার যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিপক্ষে দায়ের করা গাম্বিয়ার মামলার সমর্থনে সার্বিক সহযোগিতার অঙ্গীকার করা হয়েছিল। এ সময় নেদারল্যান্ডস ও কানাডা এ আদালতে একটি পৃথক যৌথ আবেদন পেশ করবে বলে জানানো হয়।

মিয়ানমারে গণহত্যার বিচার এবং গণহত্যা প্রতিরোধে গাম্বিয়া গত বছর আর্ন্তজাতিক ন্যায়বিচার আদালতে ১৯৪৮ সালের কনভেনশন লঙ্ঘনের অভিযোগ আনে মিয়ানমারের বিপক্ষে।

বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয়প্রাপ্ত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য নেদারল্যান্ডসের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ উল্লেখ করেন। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে নেদারল্যান্ডস সরকারের অঙ্গীকারের বিষয়টিও তুলে ধরেন। হ্যারি ভারওয়েজ এ সমস্যার টেকসই সমাধানের লক্ষ্যে ন্যায়বিচার এবং জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ