1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সুশান্তের মৃত্যুর ৪ মাস : টুইটার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দিলেন বোন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৬৮ Time View

সুশান্তের মৃত্যুর পর, ন্যায়বিচারের দাবিতে অভিনেতার পরিবারে সবথেকে বেশি যিনি সরব হন, তিনি হলেন শ্বেতা সিং কীর্তি। অভিনেতার অন্যান্য বোদের মধ্যে তাকেই সবথেকে বেশি ভাইকে নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল। প্রতিদিনই শ্বেতা সিং কীর্তিকে সোশ্যালে কোনও না কোনও পোস্ট দিতে দেখা যেত। তবে বুধবার হঠাৎই নিজের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দেন সুশান্তের বোন শ্বেতা।

কিন্তু কেন এমনটা করলেন শ্বেতা? তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করার পিছনে কী কারণ থাকতে পারে?

এবিষয়টি অবশ্য স্পষ্ট নয়। এদিকে ১৪ অক্টোবরই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৪ মাস পার হয়েছে। তাঁর মৃত্যুর ৪ মাসের পূর্তিতেই কেন এমনটা করলেন শ্বেতা? প্রশ্ন উঠছেই। গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাটে মৃত্যু হয় অভিনেতার। তারপর থেকে শ্বেতার কাছে ন্যায়বিচারের পক্ষে লড়াই করার শক্তি ছিল তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।

এদিকে বুধবার সকালেও সুশান্তের মৃত্যুর ৪ মাসের পূর্তি উপলক্ষে অভিনেতার একটি অদেখা ভিডিও শেয়ার করেছিলেন শ্বেতা সিং কীর্তি।

ক্যাপশনে লিখেছেন, ”সত্যিকারের অনুপ্রেরণা #দিয়েছিলেন ইম্মোর্টাল সুশান্ত (অমর সুশান্ত”। গতকাল শ্বেতা সিং কীর্তি #মনকীবাতফর এসএস আর-এর প্রচারের একটি অনুষ্ঠানের কথা জানিয়েছিলেন। যেখানে তিনি অভিনেতার অনুরাগীদের কাছে অনুরোধ করেছিলেন ১৪ ই অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা রেকর্ড করে পাঠাতে। পোস্টটিতে সুশান্ত সিং রাজপুতের একটি ছবিও ছিল। তবে ঠিক কবে এই অনুষ্ঠানটি হবে তার নির্দিষ্টি তারিখ অবশ্য শ্বেতা উল্লেখ করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ