1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

লৌহজংয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৪১ Time View

মুন্সীগঞ্জের লৌহজংয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা-মাওয়া সড়কের চন্দেরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ‘বসুমতি’ বাসের চালক বাদশা ও বাসযাত্রী হেনা বেগম (৬০)। নিহত হেনা বেগম লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার দলিল উদ্দিনের স্ত্রী।

মুন্সীগঞ্জের মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) হিলাল উদ্দিন এ তথ‌্য নিশ্চিত করে জানান, বিকেলে শিমুলিয়াঘাট থেকে ‘বসুমতি’ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি চন্দ্রেরবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শিমুলিয়া ঘাটগামী ‘প্রচেষ্টা’ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেনা নামে এক বাসযাত্রী নিহত হন। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে নেওয়ার পর ‘বসুমতি’ বাসের চালক বাদশার মৃত‌্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানান টিআই হিলাল উদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ