1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাইয়ের মামলায় গ্রেপ্তার নায়ক: অনিশ্চয়তার মুখে অপু বিশ্বাসের ‘শিকার’ লন্ডন থেকে নিউ ইয়র্কে ৪০০ কোটি ডলারের স্বর্ণ সরাতে সমঝোতার পথে ভেনেজুয়েলা প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে সময় ও অর্থ সাশ্রয় হবে: প্রতিমন্ত্রী সাকি রংপুর-চট্টগ্রামসহ সারা দেশের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে অগ্নিঝুঁকি মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্ব নিউ ইয়র্কে ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও ৯ম বাংলাদেশ ট্রেড ফেয়ার শুরু মেসি অসাধারণ খেলোয়াড়: কেইন এক দশকে ঢাকার মানচিত্র থেকে সবুজ কমেছে ৩১% মাদকের বিরুদ্ধে সীতাকুণ্ডে ফুটবল আন্দোলন মালিবাগ, মহাখালী ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আহত ১

এইচএসসির বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে লিগ্যাল নোটিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৯৫ Time View

জেএসসি ও এসএসসির ফলের ওপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) ফল প্রস্তুতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রেজিস্ট্রি ডাকযোগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী শতাব্দী রায় পক্ষে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার শিহাব উদ্দিন খান এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, বুধবার (৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ না করে জেএসসি ও এসএসসির ফলের ওপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিকের ফল প্রস্তুতের সিদ্ধান্ত নিয়েছে। এতে নোটিশ প্রদানকারীসহ আরও অনেক শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করার প্রস্তুতি থাকার পরেও আগের জিপিএর কারণে ভালো ফলাফল প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, জেএসসি ও এসএসসির ফলের গড় করার কারণে একদিকে যেমন অনিয়মিত, একাধিক বিষয়ে অকৃতকার্য, প্রস্তুতিহীন শিক্ষার্থীর জন্য সুযোগ তৈরি হবে, তেমনিভাবে কোনো কারণে জেএসসি কিংবা এসএসসিতে কম জিপিএ পাওয়া মেধাবী, পরিশ্রমী শিক্ষার্থীরা তাদের প্রচেষ্টা প্রমাণে ব্যর্থ হবে। আগের ফলাফলের গড় করে পরবর্তী পরীক্ষার ফলাফল নির্ধারণ এক ধরনের জোরপূর্বক এবং বেআইনি আরোপ, যা দায়িত্বশীল কর্তৃপক্ষ আইনত করতে পারেন না।

করোনার কারণে যদি পরীক্ষা একেবারেই না নেওয়া যায়, সেক্ষেত্রে নিজ নিজ কলেজে অনুষ্ঠিত টেস্ট পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রস্তুতের দাবি জানানো হয়েছে।

আগামী ৩ দিনের মধ্যে নোটিশে উল্লেখিত দাবি মানা না হলে শিক্ষার মৌলিক অধিকার আদায়ে হাইকোর্ট বিভাগে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ