1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

করোনায় মারা গেলেন বর্ষীয়ান গায়ক এস পি বালসুব্রহ্মনিয়ম​​​​​​​

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৪ Time View

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের বর্ষীয়ান গায়ক এস পি বালসুব্রহ্মনিয়ম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। এস পির মৃত্যুর খবরে দেশটির সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান এ শিল্পী। ফলে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বুধবার রাতে থেকে তার অবস্থা সঙ্কটজনক হতে শুরু করে। সে সময় হাসপাতালের পক্ষ থেকে মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়।

এতে জানানো হয়, এস পি বালসুব্রহ্মনিয়মকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বুধবার রাত থেকে অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

অগাস্টের প্রথম দিকে নিজের ফেসবুক হ্যান্ডেলে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান বালসুব্রহ্মনিয়ম। ওই সময় তিনি বলেন, ‘তার শরীরে মৃদু উপসর্গ দেখা দিয়েছে। ফলে বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। তবে এস পি-র ওই ঘোষণার পর আচমকাই তার শরীর আরও খারাপ হতে শুরু করে। এরপর ১৩ অগাস্ট তাকে ভর্তি করা হয় চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে।

করোনায় আক্রান্ত হওয়ার পর বালসুব্রহ্মনিয়মের প্লাজমাথেরাপি শুরু করে হাসপাতাল। এরপর থেকেই ক্রমশ তার শরীরের অবস্থা খারাপ হতে শুরু করে।

ওই সময় বালসুব্রহ্মনিয়মের জন্য প্রত্যেকে প্রার্থনা করুন বলে আবেদন করেন গায়কের ছেলে এস পি চরণ।

পাশাপাশি বর্ষীয়ান গায়ক যাতে শিগগিরই সুস্থ হয়ে যান, সেই প্রার্থনা করেন বলিউড অভিনেতা সালমান খান। বালসুব্রহ্মনিয়মকে নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে টুইটও করেন ভাইজান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ