1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

পরিচালকের সিদ্ধান্তে সিনেমা থেকে বাদ সালমান!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০ Time View

লাভরাত্রি নায়ক আয়ুশ শর্মা তার পরবর্তী ছবি গানস অব নর্থ এ অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মারাঠি ফিল্ম মুলশি এর হিন্দি রিমেক এ ছবিটি। এ ছবিটি পরিচালনা করছেন অভিরাজ মিনাওয়ালা। যিনি লাভরাত্রিও পরিচালনা করেছিলেন।

মুম্বাই মিররের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পরিচালকের সিদ্ধান্তে এখন মহেশ মঞ্জরেকারকে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে।

একটি গ্যাংস্টার ঘরাণার ছবি গানস অফ নর্থ। আর এটির শুটিং হবে ভারতের বিভিন্ন লোকেশনে।রোমাঞ্চকর এ ছবিতে আরো এক চরিত্রে দেখা যাবে মহেশ মনজরেকারকে। পরিচালক অভিরাজ মিনাওয়ালার মতে এমন চরিত্রের জন্য ভালো পারফর্ম করতে পারবেন এ অভিনেতা। কেননা এর আগে মহেশের অভিনীত ছবি সিটি অফ গোল্ড বেশ ব্যবসা সফল ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।

তবে পরিচালকের সিদ্ধান্তে ছবি থেকে বাদ পড়লেন সালমান খান। কারণ ছবিতে থাকা ক্যামিও চরিত্রটি বাদ দেয়া হয়েছে। আর এ চরিত্রের জন্য বলিউডের ভাইজানকেই চিন্তা করা হয়েছিলো।একজন শিখ পুলিশের চরিত্রেই সালমানের অভিনয়ের কথা ছিলো। তবে পরিচালক অনুভব করেন যে, ছবিতে থাকা এই চরিত্রটির জন্য সম্পূর্ণ স্ক্রিপ্টটি পরিবর্তন করতে হবে। যা ছবিটির পুরো প্রেক্ষাপটই বদলে দিতে পারে। আর এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।

বর্তমানে সালমান খান তার পরবর্তী ছবি রাধেও শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া শিগগিরই বিগ বসের নতুন পর্বের শুটিং শুরু করা নিয়েও ব্যস্ত করেছেন তিনি। টাইগার জিন্দা হ্যার পরবর্তী কিস্তির জন্যও প্রস্তুতি নিচ্ছেন বলিউডের ভাইজানখ্যাত এ অভিনেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ