1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

৪ অক্টোবর থেকে চার ধাপে চালু হচ্ছে পবিত্র ওমরাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪ Time View

করোনাভাইরাস মহামারিতে দীর্ঘদিন ধরে পবিত্র ওমরাহ পালন বন্ধ থাকার পর অবশেষে তা চালু হতে যাচ্ছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, ৪ অক্টোবর থেকে সৌদি আরবের স্থানীয়দের জন্য ওমরাহ হজ চালু করা হবে। তিনটি ধাপে এটি চালু হতে যাচ্ছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী ১ নভেম্বর থেকে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সব মুসলমানের জন্য ওমরাহ হজ উন্মুক্ত করে দেওয়া হবে।

প্রথম ধাপে শুধু সৌদি আরবে অবস্থান করা সৌদি নাগরিক ও অধিবাসীরা ৪ অক্টোবর (১৭ সফর) থেকে ওমরাহ হজে অংশ নিতে পারবেন। প্রথম অবস্থায় ওমরাহ হজের মোট ধারণক্ষমতার প্রায় ৩০ শতাংশ অর্থাৎ একদিনে ৬ হাজার জনকে পবিত্র মসজিদুল হারামে ঢোকার সুযোগ দেওয়া হবে। ওমরাহ হজের সম্পূর্ণ সময়ে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক থাকবে।

দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার জন ওমরাহ করতে পারবে। এই সময়ে একসঙ্গে ৪০ হাজার মুসল্লি পবিত্র মসজিদুল হারামে ঢুকতে পারবেন, যা সম্মিলিতভাবে মোট ধারণক্ষমতার ৭৫ শতাংশ।

তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও হজ ও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেওয়া হবে। সে সময় প্রতিদিন ২০ হাজার জন ওমরাহ হাজি এবং ৬০ হাজার ইবাদতকারীকে মসজিদুল হারামে ঢুকতে দেওয়া হবে, যা মোট ধারণক্ষমতার সমান।

সৌদি আরবে অবস্থানকারীরা আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ওমরাহ হজের অনুমতির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে করোনা নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ