1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

রিয়াকে নিয়ে মিডিয়াকে খোলা চিঠি সোনম, জোয়া, অনুরাগের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৩ Time View

রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বিচারসভা চলছে চ্যানেলে চ্যানেলে। ঠিক এই অভিযোগেই রিয়ার পাশে দাঁড়িয়ে খোলা চিঠিতে সংবাদমাধ্যমকে বিঁধলেন জোয়া আখতার, সোনম কাপুর আহুজা, অনুরাগ কশ্যপ, গৌরি শিন্ডের মতো ২৫০০ জন ব্যক্তিত্ব ও ৬০টি সংস্থা। সুশান্ত মৃত্যুতে রিয়াকে নিয়ে যেভাবে সংবাদমাধ্যমে কাঁটাছেড়া চলছে, তা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন সেলেবরা।
‘নিউজ মিডিয়া অব ইন্ডিয়া’ শীর্ষক খোলা চিঠি শুরুই হচ্ছে তীর্যক কটাক্ষ দিয়ে- ‘তোমাদের নিয়ে আমরা উদ্বিগ্ন। তোমরা ভালো আছো তো?’
খোলা চিঠিতে লেখা, ‘আমরা জানি তোমারা অন্যরকমও হতে পারো। কারণ, সঞ্জয় দত্ত ও সালমান খানের ক্ষেত্রে তোমাদের সহৃদয়তা দেখেছি। ওদের পরিবার, ভক্ত ও কেরিয়ারের কথা ভাবতে অনুরোধ করেছিলে তোমরা। কিন্তু যখন এক তরুণীর ব্যাপার এল, যিনি এখনও প্রমাণিত নন, অথচ তার চরিত্রহনন করা হচ্ছে। অনলাইনে আক্রমণ করা হচ্ছে রিয়া ও তার পরিবারকে। রিয়ার গ্রেফতারিকে জয় হিসেবে দেখাচ্ছে।’
এনসিবি অফিসে প্রথমবার রিয়ার হাজিরার সময় তাকে ঘিরে সাংবাদিক ও ক্যামেরাম্যানদের ভিড় নিয়েও প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে। তাতে লেখা, সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে রিয়া চক্রবর্তীকে ঘিরে ধরা হয়েছিল। বহুবার তার ব্যক্তিগত পরিসর লঙ্ঘন করা হয়েছে। ‘রিয়া কো ফাঁসাও’ নাটকের মাধ্যমে তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তোলা হচ্ছে নীতিনৈতিকতার প্রশ্ন।
বলে রাখি, বলিউডের অনেকেই এগিয়ে এসেছেন রিয়ার সমর্থনে। মিডিয়া সার্কাস বলে কটাক্ষ করে ইনস্টাগ্রামে বিচার চেয়েছেন বিদ্যা বালন। ট্রেন্ডিং হয়েছে #JusticeForRhea।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ