1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

চিত্রনায়ক ফারুক ফের হাসপাতালে

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৫ Time View

চিত্রনায়ক ও সাংসদ ফারুক আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েক দিন আগেই সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি। দ্বিতীয় দফায় ফারুকের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। কাল আবার অসুস্থ হওয়ায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এর আগে ১৬ আগস্ট শরীরে জ্বর নিয়ে চিত্রনায়ক ফারুক করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি হন। সে সময় দুই দফায় তার করোনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসলে কয়েদিন হাসপাতালে থাকার পর বাসায় ফেরেন তিনি।

বাসায় ফেরার সপ্তাহখানেক পরই আবার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। সোমবার রাতে অবস্থা ক্রমেই অবনতির দিকে গেলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকের পরামর্শে ভর্তিও করা হয়।

চিত্রনায়ক ফারুক ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক হয় বড় পর্দায়। এরপর ‘আবার তোরা মানুষ হ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘সারেং বৌ’, মিয়া ভাই’সহ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ